তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভার শপথ-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভার সদস্যরা আজ বিকেলে শপথ নিয়েছেন। এই মন্ত্রিসভায় ৪১ জনই নতুন মুখ।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। এরপর তিনি পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান।

মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিয়েছেন। মন্ত্রীদের মধ্যে ১৭ জন এবং প্রতিমন্ত্রীদের সবাই প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হলেন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার দায়িত্ব পেলেন।

প্রথমবারের মতো মন্ত্রী হলেন যাঁরা

১. তারেক রহমান (প্রধানমন্ত্রী) ২. ডা. এ জেড এম জাহিদ হোসেন ৩. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) ৪. আব্দুল আওয়াল মিন্টু ৫. মিজানুর রহমান মিনু ৬. খন্দকার আবদুল মুক্তাদির ৭. আরিফুল হক চৌধুরী ৮. জহির উদ্দিন স্বপন ৯. হাজী আমিনুর রশীদ (টেকনোক্র্যাট) ১০. আফরোজা খানম রিতা ১১. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ১২. মো. আসাদুজ্জামান ১৩. জাকারিয়া তাহের সুমন ১৪. দীপেন দেওয়ান ১৫. ফকির মাহবুব আনাম স্বপন ১৬. সরদার সাখাওয়াত হোসেন বকুল ১৭. শেখ রবিউল আলম

প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হলেন যাঁরা

১. এম রশিদুজ্জামান মিল্লাত ২. অনিন্দ্য ইসলাম অমিত ৩. মো. শরীফুল আলম ৪. শামা ওবায়েদ ইসলাম ৫. সুলতান সালাহউদ্দিন টুকু ৬. ব্যারিস্টার কায়সার কামাল ৭. ফরহাদ হোসেন আজাদ ৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ৯. হাবিবুর রশিদ হাবিব ১০. মো. রাজিব আহসান ১১. মো. আজিজুল বারী হেলাল ১২. মীর শাহে আলম ১৩. জোনায়েদ সাকি ১৪. ইশরাক হোসেন ১৫. ফারজানা শারমিন পুতুল ১৬. শেখ ফরিদুল ইসলাম ১৭. মো. নুরুল হক নুর ১৮. ইয়াসের খান চৌধুরী ১৯. এম ইকবাল হোসেন ২০. এম এ মুহিত ২১. আহমেদ সোহেল মঞ্জুর ২২. ববি হাজ্জাজ ২৩. আলী নেওয়াজ খৈয়াম ২৪. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ, যাত্রা শুরু ৪৯ সদস্যের মন্ত্রিসভার

শপথ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মন্ত্রিসভায় বিএনপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি জোটসঙ্গী ও টেকনোক্র্যাটদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *