মোদী-মমতা-ইউনূস-newsedge24

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে ‘আম কূটনীতি’ শুরু করেছেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে ঢাকা থেকে ১,০০০ কেজি বিখ্যাত ‘হাড়িভাঙ্গা’ আমের একটি চালান নয়াদিল্লিতে পাঠানো হয়েছে, যা সোমবার পৌঁছানোর কথা। এই উদ্যোগকে দুই দেশের মধ্যে সুসম্পর্ক পুনরুদ্ধারের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বাংলাদেশের সেরা মানের এই আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এছাড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছেও পাঠিয়েছেন ইউনূস। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল, বিশেষত রংপুরে উৎপাদিত এই রসালো, আঁশবিহীন আমটি দেশে-বিদেশে অত্যন্ত জনপ্রিয়। একেকটি হাড়িভাঙ্গা আমের ওজন ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়, এবং এটি বিদেশেও রপ্তানি করা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন: বিবিসি ইনভেস্টিগেশন

বাংলাদেশে পূর্ববর্তী সরকারগুলির আমল থেকেই প্রতিবেশী দেশগুলোতে আম পাঠানোর প্রথা চলে আসছে। তবে, গত বছর ছাত্র-নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই সম্পর্ক আরও জটিলতার মুখে পড়ে। এমন প্রেক্ষাপ্রেক্ষিতে ইউনূসের এই ‘আম কূটনীতি’ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *