জামায়াতে ইসলামী-newsedge24

নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে এবং দলটির নিবন্ধন পুনর্বহাল করেছে। মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের Civil Appeal No. 139 of 2013 with Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 এর রায়ের প্রেক্ষিতে, নির্বাচন কমিশন কর্তৃক ২৮ অক্টোবর ২০১৮ তারিখে জারি করা ১৭.০০.০০০০.০২৫.৫০.০৫৮.০৮-৬৮৯ নম্বর প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। এর ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন তাদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ পুনর্বহাল করা হয়েছে।

২০১৩ সালে হাইকোর্টের এক রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়, যার ফলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার হারায়। পরবর্তীতে ২০১৮ সালে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে এই বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সাম্প্রতিক রায়ে পূর্বের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বাতিল করায় জামায়াতে ইসলামী আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *