তারেক রহমান-বিএনপির চেয়ারম্যান-newsedge4

আগামী এক মাসের মধ্যে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে দেশে মানবিক মূল্যবোধ চূড়ান্তভাবে বিনষ্ট হয়েছে। ঢাকার পল্লবীতে এক নিষ্পাপ শিশুর নির্মম ধর্ষণ ও হত্যা তারই বীভৎস প্রমাণ। বর্তমান সরকার এ ধরনের শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই মেনে নেবে না। রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, এই শাস্তি যেন ভবিষ্যতে কেউ শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।

আরও পড়ুন: রামিসা হত্যা মামলায় ঈদের পরই বিচারকাজ শুরু সম্ভব: আইনমন্ত্রী

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। গত মঙ্গলবার পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

1 comment on “রামিসা হত্যাকাণ্ডের আসামির শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *