পুলিশ বাহিনীকে রাজনৈতিক দল থেকে দূরে থাকার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার-newsedge4

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব বিশেষ ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা প্রস্তুত। বিশেষ নিরাপত্তার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও নিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সবার জন্যই প্রস্তুত, বিশেষভাবে যাদের জন্য দরকার—স্পেশাল যেটা দেওয়া দরকার, এটার জন্য আমরা প্রস্তুত আছি।”

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়টি নিয়ে আজকের সভায় কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।”

আরও পড়ুন: তারেক রহমান চাইলে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। এর আগে সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করেছে এবং বিদেশে চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *