প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে পা দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন কর্মসংস্থানের বাজারে প্রবেশ করতে হলে মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, বরং প্রযুক্তিনির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরির প্রধান নিয়ামক। তাই উচ্চ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তুলতে হবে এবং কারিকুলাম প্রণয়নে শিল্পখাতের চাহিদা অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লব জ্ঞানের সীমানাকে প্রতিনিয়ত প্রসারিত করছে। ডাটা সায়েন্সের সঙ্গে বায়োলজি, ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সমাজবিজ্ঞানের মেলবন্ধন ঘটছে। এই পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থাকেও নিবিড়ভাবে সম্পর্কিত করতে হবে।
আরও পড়ুন: অপরাধীদের রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবেই বিবেচনা করুন: প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়তে চায়, যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী”