প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড-newsedge4

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে একসঙ্গে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। বিশ্বের সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড এটি।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই প্রদর্শনী প্রত্যক্ষ করেন।

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।

আরও পড়ুন: বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে মানুষের ঢল

বিজয় দিবসের এই ‘এয়ার শো’ দেখতে তেজগাঁও পুরনো বিমানবন্দরে সকাল থেকেই সাধারণ মানুষের ঢল নামে। বেলা ১১টায় ফটকে দর্শকদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকের হাতে জাতীয় পতাকা, কপালে লাল-সবুজের ফিতা, পোশাকে লাল-সবুজের বাহার। সকাল ১০টা ৪০ মিনিটে নিরাপত্তার কারণে ফটক বন্ধ করে দেওয়া হয়।

এই আয়োজন বিজয়ের গৌরব ও দেশপ্রেমের নতুন প্রতীক হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *