মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহত্তম জানাজা-newsedge24

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা লাখো মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের এই বৃহত্তম জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। কোনো মুসলিম নারীর এটিই সর্ববৃহৎ জানাজা বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (মানিক মিয়া অ্যাভিনিউ) এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিদেশি কূটনৈতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

স্মরণকালের বৃহত্তম এই জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে।

এরপর বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের জন্য।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *