প্রধান উপদেষ্টা-অধ্যাপক ইউনূস-newsedge24

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সকল কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে ওই সময়ে আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি বিভিন্ন চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। এসব বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধানের (ইনকোয়ারি) আর্জি জানানো হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

এর আগে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একই আইনজীবী আরেকটি রিট দায়ের করেছিলেন। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিলে তিনি আপিল করেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে আদেশ দেন।

1 comment on “ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *