হংকংয়ে-অগ্নিকাণ্ডে নিহত-১২৮-newsedge4

হংকংয়ের তাই পো এলাকার একটি পাবলিক হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুন লাগার প্রায় ৪২ ঘণ্টা পর শুক্রবার (২৮ নভেম্বর) অবশেষে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

হংকংয়ের নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, “এটি কয়েক দশকের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে কমপক্ষে ৭৯ জন আহত হয়েছে, নিহতের সংখ্যা ১২৮ এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রায় ২০০ জনের খোঁজ এখনো পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, আকাশচুম্বী ভবনে ভরা এই শহরে নিরাপত্তা ও নির্মাণের মান সাধারণত উচ্চমানের হলেও এই ঘটনা গোটা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বাস্তুচ্যুত শত শত বাসিন্দা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তৃতীয় রাত কাটাচ্ছেন। অনেকে নিখোঁজ প্রিয়জনের খোঁজে মরিয়া হয়ে ছুটছেন।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৪ জন নিহত, নিখোঁজ ২৭৯

আগুনের সূত্রপাত ও দ্রুত ছড়িয়ে পড়ার কারণ এখনো নির্ধারণ করা যায়নি। একটি টাওয়ার ব্লক থেকে আগুন কীভাবে একাধিক ভবনে ছড়িয়ে পড়ল, তা তদন্ত করতে ৩-৪ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হংকং সরকার জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। তবে এই বিপর্যয় শহরের পাবলিক হাউজিং ব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *