মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাম সানডে উদযাপনকারীদের উদ্দেশে তীব্র বক্তব্য দিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, যারা যুদ্ধ শুরু করে এবং যাদের ‘হাত রক্তে ভরা’, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনা গ্রহণ করেন না।
পোপ বলেন, “এটাই আমাদের সৃষ্টিকর্তা—শান্তির রাজা যিশু, যিনি যুদ্ধ প্রত্যাখ্যান করেন। কেউ তাকে যুদ্ধের পক্ষে ব্যবহার করতে পারে না। যারা যুদ্ধ করে, তাদের প্রার্থনা তিনি শোনেন না; বরং তা প্রত্যাখ্যান করেন।”
বাইবেলের একটি উদ্ধৃতি উল্লেখ করে তিনি আরও বলেন, “তোমরা যতই প্রার্থনা করো না কেন, আমি তা শুনব না; কারণ তোমাদের হাত রক্তে ভরা।”
পোপের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংশ্লিষ্ট সংঘাতের প্রেক্ষাপটে সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। ভ্যাটিকানে জড়ো হওয়া হাজারো মানুষের সামনে তিনি শান্তির প্রতি জোর দেন এবং যুদ্ধের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন।






































































































































































































































































































































































































































































































































































































































