শি জিনপিং-newsedge4

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চার দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান ও আন্তর্জাতিক আইনের শাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

শি জিনপিং বলেন, “উন্নয়ন ও নিরাপত্তা সমন্বিত হওয়া উচিত। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।”

1 comment on “মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় শি জিনপিং এর চার দফা প্রস্তাব”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *