ভারতের ছত্রিশগড়ে বেদান্ত বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত করা যায়নি।
জেলা সুপারিনটেনডেন্ট পিকে ঠাকুর রয়টার্সকে জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুৎকেন্দ্রের বয়লার অতিরিক্ত গরম হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। বেদান্ত কোম্পানি এক বিবৃতিতে জানায়, সিংগিতারা প্ল্যান্টে একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।




































































































































































































































































































































































































































































































































































































































