ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায়-newsedge24

রাশিয়ার রাতভর ব্যাপক ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের অন্তত ৬টি অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এক মিলিয়নেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সিএনএনের প্রতিবেদন অনুসারে, শনিবার রাতে রাশিয়া ৪৫০টির বেশি ড্রোন ও অন্তত ৩০টি মিসাইল ছুড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এই হামলা নিশ্চিত করে বলেন, “রাশিয়া আমাদের জ্বালানি অবকাঠামোকে ধ্বংস করতে চায়। কিন্তু আমরা টিকে থাকব।”

ক্ষতিগ্রস্ত অঞ্চল মধ্যে রয়েছে ওডেসা, চারনিহিভ, খেরসন, দনিপ্রোপেট্রোভস্ক এবং কিরোভোহরাদ। এসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকাগুলোতেও প্রভাব পড়ে। হামলার ফলে তীব্র পানি ও তাপ সংকট দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার প্রধান লক্ষ্যবস্তু।

আরও পড়ুন: রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

তবে স্বস্তির খবর, দীর্ঘ চেষ্টার পর মাইকোলাইভ ও আশপাশের এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বেশিরভাগ ড্রোন ধ্বংস করা হলেও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। যুদ্ধের এই পর্যায়ে রাশিয়ার এ ধরনের হামলা শীতকালে ইউক্রেনের জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *