যুক্তরাষ্ট্র-ডোনাল্ড ট্রাম্প-newsedge24

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সরাসরি লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কানাডা যদি চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি এগিয়ে নেয়, তাহলে কানাডিয়ান সব পণ্যের ওপর তাৎক্ষণিক ১০০% শুল্ক আরোপ করা হবে।

স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে—কার্নি যদি এমনটি মনে করে থাকেন তাহলে তিনি চরমভাবে ভুলে আছেন। যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সকল পণ্যে তাৎক্ষণিক ১০০% শুল্ক আরোপ করা হবে।”

এই হুমকি এসেছে কানাডার সঙ্গে চীনের নতুন বাণিজ্য চুক্তির ঘোষণার পর। গত ১৭ জানুয়ারি কার্নি ঘোষণা দেন যে, চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে কানাডার রপ্তানি বাজার ৭ বিলিয়ন ডলারের বেশি বাড়বে। চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ১০০% শুল্ক কমানোর বিনিময়ে কানাডা কৃষিপণ্যের ওপর চীনের শুল্ক কমাতে সম্মত হয়েছে।

ট্রাম্পের এই পোস্টে কানাডাকে ‘চীনের প্রক্সি’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, চীন কানাডাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে সস্তা পণ্য ঢুকিয়ে দেবে।

কানাডার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে কানাডার অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।

আরও পড়ুন: কানাডাকে এক বছরের মধ্যে গিলে ফেলবে বেইজিং: ট্রাম্প

এই ঘটনা যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭-২০২১)ও কানাডার ওপর শুল্ক আরোপের ইতিহাস রয়েছে, যা পরে NAFTA চুক্তির পুনর্নির্মাণের (USMCA) মাধ্যমে সমাধান হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *