ইরান-সৌদি আরব-পররাষ্ট্রমন্ত্রী-newsedge24

যুদ্ধ শুরুর পর এই প্রথমবার ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দুই মন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইরান ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায়। দীর্ঘ ৪০ দিন পর গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধ শুরুর পর এটিই ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

1 comment on “যুদ্ধ শুরুর পর প্রথমবার ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের টেলিফোনালাপ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *