বাড়লো সোনার দাম-newsedge24

দেশের বাজারে সোনার দাম আজ বৃহস্পতিবার আবারও বেড়েছে। এ নিয়ে টানা দুই দিন দাম বৃদ্ধি পেল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম (প্রতি ভরি)- ২২ ক্যারেটের সোনা: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেটের সোনা: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের সোনা: ২ লাখ ২১৩ টাকা। সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

গতকাল বুধবারও সোনার দাম বাড়ানো হয়েছিল। তবে এর আগে একাধিক দফায় সোনার দাম কমানো হয়। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *