মুর্শিদাবাদে-বাবরি মসজি-newsedge24

১৯৯২ সালে অযোধ্যায় হিন্দুত্ববাদীদের হাতে ভেঙে ফেলা ঐতিহাসিক বাবরি মসজিদের নামে এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হলো। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বেলডাঙার বড়ুয়া এলাকায় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক তথা ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ভিড় জমে। বেলা ১১টা থেকেই বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কের কলকাতামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ব্যাপক বাহিনী মোতায়েন করলেও যান চলাচল অনেকক্ষণ স্তব্ধ ছিল।

হুমায়ুন কবীর এর আগে ঘোষণা করেছিলেন, অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার ‘প্রতীকী প্রতিবাদ’ হিসেবে মুর্শিদাবাদে একই নামে মসজিদ তৈরি করা হবে। তিনি বলেছিলেন, “যেখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে, সেখানে আমরা শান্তির বার্তা দিয়ে বাবরি মসজিদ বানাব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও হাজারো সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *