এনসিপিসহ জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন তিন দলের সমন্বয়ে গঠিত একটি ‘নতুন রাজনৈতিক জোট’ আজ রোববার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে। জোটের তিন দল হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বিকেল ৪টায় রাজ রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের নাম, ইশতেহারের মূল দিক, নির্বাচনী কৌশল ও আসন সমঝোতার রূপরেখা ঘোষণা করা হবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে জানিয়েছেন, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং পুরোনো রাজনীতির বাইরে নতুন বন্দোবস্ত বিনির্মাণে যারা আগ্রহী—তাদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যের প্রথম ধাপ হিসেবে এই জোট গঠন করা হয়েছে।”
সূত্র জানায়, জোটের নাম এখনো চূড়ান্ত না হলেও ‘গণতান্ত্রিক বিকল্প জোট’ বা ‘জুলাই জোট’-এর মতো নাম নিয়ে আলিখিত হচ্ছে। তিন দলই আগামী জাতীয় নির্বাচনে পৃথক প্রতীকে লড়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে বেশ কিছু আসনে পারস্পরিক সমঝোতা থাকবে।
আরও পড়ুন: তফসিলের তারিখ পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত: এনসিপি
আজকের সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা—নাহিদ ইসলাম, মঈনুল ইসলাম ও মজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































