বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ কানাবারো লুকাসের মৃত্যু-newsedge24

আন্তর্জাতিক ডেস্ক,

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ কানাবারো লুকাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। ব্রাজিলের এই নারী ক্যাথলিক সন্ন্যাসী গত বুধবার (৩০ এপ্রিল) প্রয়াত হন। দীর্ঘায়ু পর্যবেক্ষণকারী দুটি সংস্থা—যুক্তরাষ্ট্রের জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরজি) এবং লংজেভিকোয়েস্ট—এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি সূত্রে এ খবর জানা গেছে।

ইনাহ কানাবারো ১৯০৮ সালের ৮ জুন ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি একবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। সে সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে সেই যাত্রায় বেঁচে গিয়ে তিনি সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। লংজেভিকোয়েস্টের এক শোকবার্তায় বলা হয়, কানাবারো শৈশবে রোগা ও দুর্বল ছিলেন, কিন্তু তিনি অসাধারণভাবে দীর্ঘ জীবন পার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *