পাম অয়েলের-newsedge24

আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রেক্ষিতে সরকার প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেনি, তাই এই মুহূর্তে সয়াবিন তেলের দাম কমানো সম্ভব হয়নি। তবে দাম কমার কারণে খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশের ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভোক্তারা এখন লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন।

তবে, সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকায় স্থির থাকবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *