দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। প্রতি ভরি (২২ ক্যারেট) স্বর্ণের দাম ১৫,৭৬২ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের প্রতি ভরির দাম এখন ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ শুক্রবার থেকে কার্যকর।
বিভিন্ন ক্যারেটের স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি):
- ২২ ক্যারেট: ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা (প্রতি গ্রাম ২১,৯১৫ টাকা)
- ২১ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা (প্রতি গ্রাম ২০,৯২০ টাকা)
- ১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ১৩৫ টাকা (প্রতি গ্রাম ১৭,৯৩০ টাকা)
- সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা (প্রতি গ্রাম ১৪,৭৩৫ টাকা)
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতার পথে এগোচ্ছে: অর্থ উপদেষ্টা
স্বর্ণের দাম কমার খবরে স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। তবে ভ্যাট ও মজুরি যোগ করলে ক্রেতাদের জন্য প্রকৃত খরচ এখনও বেশি।



























































































































































































































































































































































































































































































































































































































































































































