বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নতুন নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। সূত্রের খবর, বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে তাকে এ পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
ড. মনসুরের দায়িত্বকালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা স্থিতিশীল করা, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং ডলার বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা করা হয়। তবে কিছু অর্থনৈতিক বিশ্লেষকের মতে, ব্যাংকিং খাতের সংস্কার এবং ঋণ খেলাপির সমস্যা সমাধানে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন ছিল।
আরও পড়ুন: খেলাপি ঋণের সংকট কাটতে ৫-১০ বছর লাগবে: গভর্নর
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রত্যাশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে।



























































































































































































































































































































































































































































































































































































































































































































