সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ফুটেজ এক নারীর সঙ্গে ছড়িয়ে পড়ার বিষয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।’
আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত তথ্য যাচাই-বাছাই শেষেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।










































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “দলীয় এমপির ভিডিও বিতর্ক নিয়ে নজর রাখছে জামায়াত”