ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল-newsedge4

রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার সকালে ঝটিকা মিছিল বের করে মহিলা আওয়ামী লীগ। এ সময় পুলিশের হস্তক্ষেপে মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীসহ মোট আটজনকে আটক করা হয়েছে।

ধানমন্ডি মডেল থানার জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শাহ মুস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে জানান, সকাল সোয়া ৬টার দিকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মী মিছিল বের করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন।

এ সময় ধানমন্ডি মডেল থানার টহল দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের বাধা দেয়। পুলিশ মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করে। অন্যরা দ্রুত পালিয়ে যান। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং তার চালককেও আটক করা হয়।

ধানমন্ডিতে আটককৃতদের মধ্যে মহিলা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেত্রী রয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মিছিলটি কোনো অনুমতি ছাড়াই বের করা হয়েছিল এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *