ছুরিকাঘাতে ছেলেকে হত্যা-newsedge24

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের ৭ম তলায় মা মালাইলা আফরোজ (৪৮) ও তার কিশোরী মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বাসার গৃহকর্মী এই হত্যাকাণ্ড ঘটিয়ে পলাতক রয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের লাশ পাওয়া যায়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, “দুজনের শরীরেই ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বাসার গৃহকর্মী ঘটনার পর থেকে পলাতক। আমরা তাকে শনাক্ত করার চেষ্টা করছি। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, মালাইলা আফরোজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং স্বামী বিদেশে থাকেন। মেয়ে নাফিসা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। বাসায় তারা দুজনেই ছিলেন এবং একজন গৃহকর্মী।

পুলিশ জানিয়েছে, ঘাতক বাসা থেকে কিছু মূল্যবান জিনিসিস ও নগদ টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও প্রতিবেশীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থলে র্যাব, সিআইডির ক্রাইম সিন টিম ও ফরেনসিক দল কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ বলছে, গৃহকর্মীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *