সালাহউদ্দিন_আহমেদ-newsedge4

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “১৬-১৭ বছরের রক্তাক্ত সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত। এবার জনগণ স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।” শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে চতুর্থ দিনের গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “শহীদদের রক্ত ও জনগণের ত্যাগের বিনিময়ে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, তা ধরে রাখা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান শপথ।”

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষি কার্ড, ন্যায্যমূল্যে বীজ-সার ও সহজ শর্তে কৃষিঋণ প্রদান করবে। প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা; কেউ যেন চিকিৎসার অভাবে মারা না যায়। দরিদ্র পরিবারগুলোকে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে চাল-ডালসহ নিত্যপণ্য বিনামূল্যে দেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু এবং ১ থেকে দেড় বছরে ১-১.৫ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।

তিনি জোর গলায় বলেন, “বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। এই দলই স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র রক্ষার দল।”

আরও পড়ুন: অনিবার্য কারণ ছাড়া বিলম্ব নয়, যথাসময়েই নির্বাচন চায় বিএনপি

চকরিয়া-পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে সালাহউদ্দিন আহমদের গণসংযোগে হাজার হাজার মানুষের ঢল নামে। পথে পথে ফুলেল শুভেচ্ছা আর স্লোগানে সিক্ত হন তিনি। এছাড়া পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নিজ হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এই বিএনপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *