হাসিনার মন্ত্রী-প্রতিমন্ত্রী-newsedge4

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় হত্যা-গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে সোমবার (৮ ডিসেম্বর) সকালে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়েছে।

কেরানীগঞ্জ, কাশিমপুর ও অন্যান্য কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে সকাল পৌনে ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আজ মামলার অগ্রগতি শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালে হাজির আসামিরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, ফারুক খান, সোলায়মান সেলিম এবং কামাল আহমেদ মজুমদার।

এর মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইতোমধ্যে ফরমাল চার্জ গঠন করা হয়েছে। ইনুর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

আরও পড়ুন: রায়ের পর কলকাতার গোপন স্থানে আ. লীগ কেন্দ্রীয় নেতাদের বৈঠক

ট্রাইব্যুনালের সামনে সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে তল্লাশি চালিয়ে দর্শক-সাভিযোগকারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর আগে গত ১৫ অক্টোবর ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

২০২৪-এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবার ও আন্দোলনকারীরা এই মামলাগুলোর দ্র দ্রুত নিষ্পত্তি দাবি করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *