বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার তিন আসনে যারা বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের চূড়ান্ত প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ আছে কি না—জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনে সে সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত, কিন্তু এখন সে পরিস্থিতি নেই। বাছাইয়ের আগেই তিনি নেই (মারা গেছেন)। আইনগতভাবে, লিগ্যাল এন্টিটি হিসেবে তিনি আর বিদ্যমান নন। সেজন্য তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। সে ক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায়, তারাই প্রার্থী হবেন।”
আরও পড়ুন: মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহত্তম জানাজা
বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তার অসুস্থতার কারণে এই তিন আসনে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়।
আসনভিত্তিক চূড়ান্ত প্রার্থী:
- ফেনী-১: রফিকুল আলম মজনু
- বগুড়া-৭: মোরশেদ আলম
- দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর আলম
খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এই তিনজনই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































