শারদীয়-দুর্গাপূজা-নিরাপত্তার-ঝুঁকি-স্বরাষ্ট্র-উপদেষ্টা-newsedge4

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এবারের পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিগত সময়ের তুলনায় এবার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও মজবুত হবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।” সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই আশ্বাস দেন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজায় সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। “আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময়ই ছিল, এবার তা আরও উন্নত হয়েছে।” উপদেষ্টা পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি আরও বলেন, “প্রতিটি পূজামণ্ডপে উদযাপন কমিটি ৭ জন ভলান্টিয়ার নিয়োগ করবে, এবং ৮ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করবে।” তিনি নারায়ণগঞ্জে পূজার পরিবেশ উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং কোনো নিরাপত্তার ঘাটতি নেই বলে জানান।

পরে তিনি আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন। এই বৈঠকে নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *