গোপালগঞ্জে চলমান কারফিউ’র মেয়াদ বাড়ালো-newsedge24

গোপালগঞ্জে চলমান কারফিউ’র মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তবে, মাঝে তিন ঘণ্টার জন্য বিরতি দেওয়া হবে, এবং বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় জারি থাকবে। বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জে থমথমে পরিবেশ বিরাজ করছে। কারফিউ’র কারণে সাধারণ মানুষের চলাচল সীমিত, তবে জরুরি প্রয়োজনে কিছু মানুষ রাস্তায় বের হচ্ছেন। পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, “শহরের পরিবেশ এখন শান্ত, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার জন্য আরও কিছু সময় প্রয়োজন।”

আরও পড়ুন: গোয়েন্দা তথ্য ছিল, ব্যাপকতা নিয়ে সুনির্দিষ্ট তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পরে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে চারজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *