কিছুদিনের_মধ্যে_নির্বাচনের_তারিখ-আসিফ_নজরুল-newsedge24

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারব তো?—এমন প্রশ্নের জবাবে বলছি, অবশ্যই পারবেন। সবাই ভোট দিতে পারবেন।” তিনি আরও বলেন, “১৮ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। আমাদের সেই দুঃখ ঘুচবে। ভোটাধিকার প্রয়োগে আমরা সব ধরনের উদ্যোগ নিচ্ছি।”

নির্বাচনের তারিখ ঘোষণার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।” তিনি জানান, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে, যারা ভোটার তালিকা হালনাগাদ করে ২০২৫ সালের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারে।

আরও পড়ুন: হাসিনা ও তার দোসররা ১৯৭১-এর চেয়েও জঘন্য: আইন উপদেষ্টা

আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সব সময় এ কথা বলেন।” তিনি ২০০৮ সালের নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে বলেন, “এই নির্বাচন নিয়েও ভয়াবহ তথ্য পাওয়া যাবে।”

অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু করেছে। আসিফ নজরুল জানান, সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *