ভোলায় ২০২৫ সালের মধ্যে পাঁচটি ও ২০২৮ সালের মধ্যে আরও ১৪টিসহ মোট ১৯টি গ্যাস কূপ খনন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শুক্রবার দুপুরে ভোলার ইলিশা গ্যাসক্ষেত্রে ইলিশা-১ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভোলায় ২০২৫ সালের মধ্যে পাঁচটি ও ২০২৮ সালের মধ্যে আরও ১৪টিসহ মোট ১৯টি গ্যাস কূপ খনন করা হবে। তবে নির্দিষ্ট কোম্পানিকে নয়, উন্মুক্ত প্রতিযোগিতার যারা যোগ্য তাদেরকেই (দায়িত্ব) দেওয়া হবে।

উপদেষ্টা আরও বলেন, বর্তমানের বাণিজ্যিক গ্যাস সংযোগ চালু রয়েছে। যার প্রয়োজন সে নিতে পারবেন। তবে আবাসিক গ্যাস সারাদেশেই বন্ধ রয়েছে। দেশে বর্তমানে গ্যাসের সংকট রয়েছে। চাহিদার তুলনায় গ্যাস কম হওয়ায় বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার গ্যাস আমদানি করতে হয়।

আরও পড়ুনঃ নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *