ফরিদপুর সদর উপজেলার আজ ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার কাফুরা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নারায়ণগঞ্জ সদরের ভূইয়াপাড়া শাহসুজা ে রোডের বাসিন্দা লিটন চৌধুরী, ফাহমিদা শারমিন মনু ও সাজু। বাকি দু’জনের নাম শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। নিহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় কাফুরা রেল ক্রসিং হয়ে একটি ট্রেন যাচ্ছিল। একপর্যায়ে একটি মাইক্রোবাস রেল ক্রসিংটি অতিক্রমকালে ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। বাকি দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ফরিদপুর ফায়ারর সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































