প্রধান উপদেষ্টার প্রেস উইং-newsedge4

সারদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন।

আরও বলা হয়, কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিক-নির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: বংশালে ভূমিকম্পে ভবনের রেলিং ধসে ৩ জন নিহত

প্রসঙ্গত, শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। ভূমিকম্পের পর আতঙ্কিত লোকজন ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন এবং কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। সরকারের পক্ষ থেকে সকলকে শান্ত থেকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *