পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত।

আজ এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ উপদেষ্টা বলেন, দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে।

তিনি বলেন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আপনার-আমার কিংবা আমাদের প্রকৃতির প্রতিও যত্নশীল হতে হবে।

যেখানে সেখানে বর্জ্য না ফেলে ও পানি অপচয় না করে পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *