জুলাই সনদের খসড়া-newsedge24

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদের খসড়া প্রকাশের তীব্র বিরোধিতা করেছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এই অবস্থান জানান।

জাবেদ রাসিন বলেন, “আলোচনার পদ্ধতি নিয়ে আলোচনাই হয়নি, অথচ খসড়া প্রকাশ করা হয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না। আমরা স্পষ্ট বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, নির্বাচনের আগে সেগুলোর আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হতে হবে এবং তা মেনেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনায় ‘র‍্যাঙ্ক চয়েস’ পদ্ধতির প্রস্তাব উঠেছে জানিয়ে তিনি বলেন, “এই পদ্ধতিতে বিচার বিভাগ থেকে আরও দুজন সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যারা ভোট দেবেন। আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। প্রায় সব রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত, শুধু বিএনপি ও তাদের কিছু সহযোগী দল ছাড়া।”

আরও পড়ুন: ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির সাময়িক ওয়াকআউট

জুলাই সনদে সই করা হবে কি না, এ বিষয়ে জাবেদ রাসিন বলেন, “যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়, সেগুলোর বাস্তবায়ন না হলে সইয়ের বিষয়ে দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *