অন্তর্বর্তী সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে বলে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব পালন করবেন শিক্ষার্থীরা। সরকারের সব জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। প্রশিক্ষণ আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআই’র উপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে।

আজ শনিবার বিকেলে বাংলা একাডেমিতে যুব মেলায় তিনি এসব কথা জানান।

সাত দিনব্যাপী যুব মেলার উদ্বোধন ঘোষণা করে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ১ কোটি ৮০ লাখ বেকারদের সহযোগিতা করবে সরকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণের শক্তিকে কাজে লাগাতে হবে।

তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উদ্যোক্তা ঋণ দেবে যুব উন্নয়ন অধিদফতর। এ ছাড়া সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে।

আরও পড়ুনঃ নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *