সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিবন্ধী বুঝি না, আমাদের কাছে সকলে শিশু। যেকোনো পরিবেশে, যেকোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমরা বদ্ধপরিকর।

আজ ঢাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের কার্যক্রম উদ্বোধন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা ক্রীড়াবিদদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু আমরা করবো। শিশুদের প্রতি আমাদের চিন্তা-ভাবনা ও উপলব্ধি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *