আমির হামজা-এমপি-newsedge24

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে কটূক্তি করায় কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ আদালত। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন ভুঁইয়া এই আদেশ দেন।

গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছিলেন। আজ সমন গ্রহণ না করায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী অ্যাড. হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

একটি ভাইরাল ভিডিও ক্লিপে (১ মিনিট ৪৬ সেকেন্ড) মুফতি আমির হামজাকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও আপাদমস্তক ইসলামবিদ্বেষী’ বলতে শোনা যায়। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ধর্ম প্রতিষ্ঠার জন্য হয়নি এবং মুক্তিযোদ্ধারা ইসলামবিদ্বেষী কি না তা তাদের জিজ্ঞাসা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *