ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমরা সবসময় এ বিষয়ে কাজ করছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তারা কোনো প্রোগ্রাম করলে ব্যবস্থা নেয়া হবে।

আজ শুক্রবার রাজধানীর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

বইমেলা নিয়ে কোনো আশঙ্কা নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মেলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, সিটিটিসিসহ গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে।’

উসকানিমূলক কোনো বই যাতে প্রকাশ না হয় সে বিষয়ে নজরদারি থাকবে বলেও জানিয়েছেন সাজ্জাত আলী।

ডিএমপির পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং জোন ও নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রথমবারের মত টিএসসি থেকে দোয়েল চত্বর এই রাস্তার ট্রাফিক সিস্টেম পুরোপুরি বন্ধ করা হবে না। মেলা চলাকালে বিশ্বিবদ্যালয় ও মেলা এলাকায় ভারি যানবাহন চলবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *