প্রধানমন্ত্রী তারেক রহমান-0102-newsedge4

জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নিজের গাড়িবহরের আকার সীমিত করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতেই নিজের গাড়িবহরের আকার সীমিত করেছি। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে এসএসএফকে দক্ষতা ও নিরাপত্তা কৌশলের ওপর বেশি জোর দিতে হচ্ছে।”

তিনি এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ থেকে ৪০ বছর আগে এই বিশেষ নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালের ২৭ সেপ্টেম্বর নাম পরিবর্তন করে এসএসএফ নামে যাত্রা শুরু করে।” তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার সময়ে এসএসএফের ভূমিকার প্রশংসা করেন এবং জানাজার আয়োজনে তাদের অবদান স্মরণ করেন।

তারেক রহমান বলেন, বর্তমানে আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে সদস্যদের প্রস্তুত রাখা জরুরি।

তিনি আরও বলেন, “সরকারপ্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। নিরাপত্তার ঘেরাটোপ যাতে জনগণ থেকে দূরে না ঠেলে দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।”

অনুষ্ঠানে এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি ‘রেড বুক’ আধুনিকায়নের কথাও উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *