স্বরাষ্ট্রমন্ত্রী-সালাহউদ্দিন আহমদ-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই-তিন দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয় পরদিন। সেই হিসেবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রীর বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি এমপিরা শপথ নেন। একই দিন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন। নির্বাচন করা হয় সংসদ নেতা ও বিরোধী দলের নেতা। তবে এখন পর্যন্ত স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয়নি। বিএনপি সংসদ উপনেতা ও চিফ হুইপও নির্বাচন করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *