আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আজ চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
নিয়োগপত্র হাতে পেয়ে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































