প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পরিমার্জন করতে গিয়ে সারাদেশে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হয়নি।

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শতভাগ বই বিতরণ করা হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বইগুলো পরিমার্জন করতে গিয়ে সারাদেশে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে এরই মধ্যে নতুন করে কীভাবে বই লেখা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই সব শিক্ষার্থীরা নতুন বই পাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *