বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। টিমটির বেশিরভাগ সদস্য চীনের নাগরিক।
হাসপাতালের সূত্র জানায়, বিদেশি চিকিৎসকরা বেলা বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। রাতে তারা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান জটিল অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী
গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ, হৃদরোগ ও লিভারের জটিলতায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। তিনি সিসিইউতে দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর অবস্থা এখনো সঙ্কটাপন্ন বলে জানিয়েছে বিএনপি।
খালেদা জিয়া, এভারকেয়ার হাসপাতাল, মেডিকেল টিম, সিসিইউ, চিকিৎসা,



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































