বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না। আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে মব কালচার তৈরি হতো না।

বৃহস্পতিবার বিকেলে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু সরকার তারিখ দিতে নারাজ। ডিসেম্বরের কথা বললেও নির্দিষ্ট তারিখ তারা ঘোষণা করেনি।’

জনগণের ক্ষমতা তাদের হাতে ফেরত দিতে হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘সংস্কার সংবিধানে সন্নিবেশিত করবে নির্বাচিত সরকার।’

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *