বিজিবি-বিএসএফ ৫৬তম সীমান্ত সম্মেলন-newsedge4

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক পাল্টা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, বিএসএফের গুলির ঘটনায় বিজিবি দৃঢ় ও পেশাদার পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন:  জাবিতে ছাত্রী ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি সীমান্তে যেকোনো উসকানিমূলক ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

বিজিবি আরও জানিয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *