শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়-প্রধান উপদেষ্টা-newsedge24

সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই চাকরিতে থাকা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দীর্ঘদিন একই জায়গায় থাকলে মানুষের মাইন্ডসেট স্থির হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে শুরু করা উচিত।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “এটি একটি দাস প্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে।” তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষরা পুরনো ধ্যান-ধারণা নিয়ে বসে থাকে। এতে প্রতিষ্ঠানের অগ্রগতি বাধাগ্রস্ত হয়।

প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “জুলাই আন্দোলন যেমন রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল।”

তিনি ডিজিটাল খাতকে বর্তমানের মূল খাত হিসেবে চিহ্নিত করে বলেন, “ডিজিটাল খাতই এখন মূল খাত। কারণ এটি থেকেই পরিবর্তন আসবে। এ খাত থেকেই অন্যান্য সব খাত প্রভাবিত হবে।”

বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, “বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে। এতে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমাদেরকে প্রযুক্তিতে ভালো করতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই। আমাদের সেই সামর্থ্য রয়েছে।”

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীকে নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভুমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার

অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *