দীর্ঘ ১৯ বছরেরও বেশি সময় পর বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের সামনে রাস্তায় বাস থেকে নেমে পায়ে হেঁটে সমাধিতে যান তিনি। এরপর কবর জিয়ারত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।
উল্লেখ্য, সর্বশেষ ১৯ বছর পূর্বে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান।
এর আগে শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে লাল-সবুজ রঙে সাজানো বাসে করে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন তিনি। পথে নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান।
আরও পড়ুন: দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান
কবর জিয়ারতের পর তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































